ক বি তা || হাওরের রূপ || মো হা ম্ম দ দী দা র  হো সে ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ক বি তা || হাওরের রূপ || মো হা ম্ম দ দী দা র  হো সে ন

  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

Manual7 Ad Code

হাওরের রূপ

মো হা ম্ম দ দী দা র  হো সে ন

বর্ষাকালে নাও আর শুকনোকালে পাও;
এমন চিত্র দেখতে হলে হাওরাঞ্চলে যাও।

বিশাল জলরাশি দিতে চাও পাড়ি, নাও ভাসি;
পাও যদি সময়, দু’চোখ ভরে, দেখিও আসি।

ছোটো ছোটো বাড়িগুলো, লাগে যেন দ্বীপ;
রাতের শোভা অঙ্গে বাড়ে, জ্বললে প্রদীপ।

লতা-গুল্ম বৃক্ষরাজি, আছে হেথায় সারি সারি;
সাবধানে পথ না চললে, আটকাতে পারে তরী।

Manual5 Ad Code

মৎস্যকূল আর জলজ প্রাণি, সাথে হংস-মিথুন;
হাওর জুড়ে ডুবোচর, হিজলের বন, সৃষ্টি নিপুণ!

জোৎস্না রাতে হাওর জলে, চাঁদের আলো মিশে;
রূপ-সৌন্দর্য অনেক বাড়ে, নয়ন জুড়াবে এসে।

Manual1 Ad Code

শুকনোকালে খাঁ খাঁ হাওর, বিলে বন্দী জল;
হাওরপথে চলতে তখন, পায়ে থাকা চাই বল।

রবি শস্য ও সোনালী ধানে, ভরে হাওরের মাঠ;
অকাল বন্যায় পেলে আবার রিক্ত চাষির পাঠ।

ঋতু বৈচিত্র্যে পাল্টে যেমন হাওরের রূপ-বর্ণ,
সকাল-দুপুর-সন্ধ্যা বেলা, দেখা যায় রূপ ভিন্ন!

Manual6 Ad Code

হাওর পাড়ের হাওরজীবিরা, বাঁচে নানা সংগ্রামে;
সুখ-দুঃখ, হাসি-কান্না, কিনে নেয় জীবনের দামে।

Manual2 Ad Code

বড়লেখা, মৌলভীবাজার;
২৬ আগস্ট ২০২০

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!