কুড়িগ্রামে অটোরিকশা চাপায় প্রাণ গেল এক শিশু কন্যার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে অটোরিকশা চাপায় প্রাণ গেল এক শিশু কন্যার

  • শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

Manual7 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় প্রাণ গেল হাওয়ানুর (৭) নামের এক কন্যা শিশুর।

 শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাকিরপশা ইউনিয়নের রাজারহাট- নাজিম খান সড়কের মিলের পাড় বাজারে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি চাকিরপশা ইউনিয়নের মিলের পাড় এলাকার আব্দুল হাকিমের মেয়ে।
Manual1 Ad Code

স্থানীয়রা জানান, নিহত শিশুটি তার দাদুর সঙ্গে বাড়ির পাশের মিলের পাড় বাজারে যায়। বাজারে দোকান থেকে বিস্কুট কিনে রাস্তা পাড় হতে গিয়ে রাজারহাটগামী একটি অটোরিকশার চাপায় সে গুরুতর আহত হয়। পরেও স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করে।

Manual7 Ad Code

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশাটি আটক আছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!