চিলমারীতে বন্যায় বীজতলা নষ্ট : দিশেহারা কৃষকরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

চিলমারীতে বন্যায় বীজতলা নষ্ট : দিশেহারা কৃষকরা

  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
ফুলবাড়ী :: গাবেরতল বাজারে আমনের চারা ক্রয়-বিক্রয় চলছে। ছবি :: এইবেলা

Manual2 Ad Code

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :: কুড়িগ্রামের চিলমারীতে দ্বিতীয় দফা বন্যায় গোটা উপজেলা প্লাবিত হওয়ায় আমন বীজতলা নষ্ট। যার ফলে কৃষকরা বেশি মূল্যে ধানের চারা ক্রয় করতে হচ্ছে। এতে অিনেক কৃষকরা চারা ক্রয় করে রোপনে দিশেহারা। আমন চারা ব্যবসায়ীরা রংপুর, সৈয়দপুর, তারাগঞ্জ, পীরগাছা, কাউনিয়া, তিস্তা, রাজারহাটসহ বিভিন্ন এলাকা থেকে চারা ক্রয় করে নিয়ে এসে উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি করছে। অনেকে চড়া মূল্যে চারা ক্রয় করে নিয়ে এসে তা জমিতে রোপন শুরু করলেও নিম্ন আয়ের কৃষকরা চারার মূল্য বেশী হওয়ায় আমন চারা রোপন করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন।

Manual2 Ad Code

গাবেরতল এলাকার কৃষক সাজু মিয়া (৭০) জানান, দ্বিতীয় দফা বন্যায় পুরো বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় চড়া মূল্যে চারা ক্রয় করতে না পেরে রোপা আমন চারা রোপন করতে পারছিনা। মজাই ডাঙ্গা এলাকার কৃষক আনছার আলী (৭৫) জানান, বন্যায় পানি বাড়ীতে ওঠায় ঘর বাড়ী ব্যাপক ক্ষতি সাধিত হওয়ায়সহ আমন বীজতলা নষ্ট হওয়ায় এবং আমন চারার বেশী মূল্য হওয়ায় চারা ক্রয় করতে হিমশিম খাচ্ছি। সরকারী-বেসরকারী ভাবে চারা পেলে আমন চারা রোপন করা সম্ভব হবে।

Manual5 Ad Code

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এবারের বন্যায় চিলমারী উপজেলার ৩২০ হেক্টর জমির আমন বীজতলা নষ্ট হয়ে যায়। ৮,৪০০ হেক্টর জমিতে আমন চারা রোপনের লক্ষ মাত্রা নিধারণ করা হয়েছে। কিন্তু বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় লক্ষ মাত্রা অর্জন না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এইবেলা/জেএইচজে

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!