বড়লেখায় আর.কে লাইসিয়াম স্কুল শিক্ষার্থীর চোখের দৃষ্ঠি পরীক্ষা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় আর.কে লাইসিয়াম স্কুল শিক্ষার্থীর চোখের দৃষ্ঠি পরীক্ষা

  • মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখার আর.কে লাইসিয়াম স্কুলে মঙ্গলবার দিনব্যাপি শিক্ষার্থীদের বিনামূল্যে চোখের দৃষ্ঠি পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে চক্ষু পরীক্ষা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ। এসময় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, প্রধান শিক্ষক ইকবাল আহমদ, সাংবাদিক ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

চক্ষু ক্যাম্পের ইনচার্জ অনজন রায় দেবনাথ জানান, বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের মেডিকেল অফিসার ডা. সৈয়দ জিশান আহমদের নেতৃত্বে মেডিকেল টিম বিকেল পর্যন্ত স্কুলের ‘প্লে’ টু ‘দশম’ শ্রেণির ১৪শ’ শিক্ষার্থীর চোখের দৃষ্ঠি পরীক্ষা করেছে। এসময় ২০০শিক্ষার্থীর চোখে নানা সমস্যা ধরা পড়ে। তাদেরকে ফ্রি ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

আর.কে লাইসিয়াম স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী জানান, শ্রেণি শিক্ষকদের মাধ্যমে কিছু শিক্ষার্থীর চোখের সমস্যার কথা তিনি জানতে পারেন। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে একজন অভিভাবক তাদের সন্তানদের চোখের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এরপর তিনি মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাথে যোগাযোগ করে সকল শিক্ষার্থীদের চোখের দৃষ্ঠি পরীক্ষার ক্যাম্পের আয়োজন করেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!