ফুলবাড়ীতে জাতীয় যুব দিবস পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

ফুলবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

  • বুধবার, ১ নভেম্বর, ২০২৩

Manual5 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: স্মার্ট যুব সমৃদ্ধ দেশ,  বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০১ নভেম্বর বুধবার জাতীয় যুব দিবস পালন করেছে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় একটি বর্ণাঢ্য রেলি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমেআলোচনা সভা শেষে প্রশিক্ষণ উদ্বোধন, যুব ঋণের চেক বিতরণ, সনদপত্র বিতরণ এবং যুব সংগঠক ও যুব উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত মোহন রায়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ সুমন কান্তি সাহা, ভেটেরিনারী সার্জন ডাঃ মওদুদ হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সিএনবি প্রজেক্টের টেকনিক্যাল অফিসার রাধা রানী রায়, সফল নারী উদ্যোক্তা নাওডাঙ্গা ইউনিয়নের খন্দকার পাড়ার শামীমা আক্তার পারুল, ফুলবাড়ী যুব মানবসেবা সংগঠনের সভাপতি জাহিদ হাসান নয়ন, শিমুলবাড়ী বোর্ডেরহাটের জেসমিন নাহার, সফল উদ্যোক্তা শিমুলবাড়ীর রফিকুল ইসলাম প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, বিআরডিবি কর্মকর্তা উম্মে কুলছুম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন যুব সমিতির সদস্যগণ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!