আত্রাইয়ে ভাতাভোগীদের সাথে এমপির মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আত্রাইয়ে ভাতাভোগীদের সাথে এমপির মতবিনিময়

  • শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে পাঁচুপুর ইউনিয়নের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সাথে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল মতবিনিময় করেছেন।

Manual7 Ad Code

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সিংহভাগ উন্নয়ন হয়েছে। ২০০৮ সনে নির্বাচনের পর থেকে আ’লীগ সরকারের ধারাবাহিকতার কারণে বাংলাদেশ উন্নয়নশীল ও ডিজিটাল দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আগামী ৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেন।

Manual8 Ad Code

0৪ নভেম্বর শনিবার উপজেলা পরিষদ মাঠে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত চেয়ারম্যান খবিরুল ইসলাম এর সভাপতিত্বে সদস্য আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী প্রামানিক প্রমুখ বক্তব্য রাখেন।

Manual5 Ad Code

এমপি বলেন, আ’লীগ সরকারের সময়ে মেগা প্রকল্প হিসাবে পদ্মা বহুমুখী সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, কর্নফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু ট্যানেল, রুপপুর তাপ বিদ্যুৎ কেন্দ্র, শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৩ নং টার্মিনাল উদ্বোধন করা হয়েছে।

একই সাথে সারাদেশে বিদ্যুৎ, ব্রীজ-কালভাট, রাস্তাঘাট, শিক্ষা- চিকিৎসাসহ সার্বিক ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। এসময় ভাতাভোগীদের পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর
হাতকে শক্তিশালী করার অনুরোধ জানান তিনি।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী, টিসিবি, খাদ্যবান্ধব, হরিজন, তৃতীয় লিঙ্গ, ভিডাব্লুবি, মা ও শিশু এবং মুক্তিযোদ্ধা মিলে ৫ হাজার পাঁচশত ষাট জন ভাতাভোগী অংশ নেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!