আগামীতেও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার কোন বিকল্প নেই …এমপি হেলাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আগামীতেও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার কোন বিকল্প নেই …এমপি হেলাল

  • মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন মায়ের ভালোবাসা যেমন কখনোও শেষ হয় না তেমনি ভাবে মানবিক প্রধানমন্ত্রী ও মানবতার মা জননেত্রী শেখ হাসিনার ভালোবাসারও শেষ নেই। আজ তিনি দেশের প্রতিটি মানুষকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। তার ভালোবাসার উপহার থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া লাল-সবুজের বাংলার কোন মানুষই বঞ্চিত হননি।

তিনি প্রতিনিয়তই দেশের অসহায়, গরীব, ছিন্নমূল, খেটে খাওয়া সকল শ্রেণির মানুষদের স্বচ্ছল জীবন-যাপনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করছেন। আজ এক সময়ের তলাবিহীন ঝুড়ির দেশটাকে আধুনিকতার উন্নয়নের মোড়কে মুড়িয়ে দিয়েছেন শেখ হাসিনা। এছাড়াও উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে আরো অনেক মেগা প্রকল্প হাতে নিয়েছেন। তাই দেশের সার্বিক উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে হলে আগামীতেও বঙ্গবন্ধুর প্রতিক, উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আবারো শক্তিশালী করার কোন বিকল্প নেই বলে তিনি সবাইকে নৌকায় ভোট দেওয়ার প্রতি আহ্বান জানান।

Manual1 Ad Code

তিনি মঙ্গলবার নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ সংলগ্ন সমসপাড়া স্কুল মাঠে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের অংশগ্রহণে এক মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন। এসময় তিনি জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

Manual6 Ad Code

বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁনের সভাপতিত্বে ও পরিষদের সচিব মোতালেব হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এবাদুর রহমান এবাদ, ভাইস চেয়ারম্যান হাফিজুল শেখ, মমতাজ বেগম, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা আ’লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী প্রামাণিক প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা ও হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিশা ইউনিয়নের মোট ৫হাজার ৮শতজন উপকার ভোগীরা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন বিষয়ে ভাতার সুবিধা, টিসিবি, ভিজিডি/ ভিডব্লিউবি সুবিধাসহ বিভিন্ন বিষয়ে সুবিধা গ্রহণ করে আসছে। এছাড়াও প্রতিনিয়তই নতুন করে যোগ্য সেবাগ্রহীতাদের সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন সুবিধার আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা।

Manual1 Ad Code

অনুষ্ঠানে ইউনিয়নের উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় নয় হাজার লোক সভায় অংশগ্রহণ করে। সভায় ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধি ভাতাসহ সামাজিক সুরক্ষা কর্মসূচির বিভিন্ন ভাতাভোগীরা ভাতা পেয়ে কতটুকু উপকৃত হয়েছেন, ভাতা পাওয়ার পর তাদের জীবন-যাপনের কথা এবং আগামীতে আরো কি কি করলে তারা আরো ভালো থাকতে পারবেন এবং অন্যান্য বিষয়ে সুবিধাভোগীদের মতামতও শোনেন সাংসদ হেলাল। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে প্রধান অতিথি কবিগুরুর কাচারী বাড়ি পতিসরে পতিসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা ভিতের একতলা ভবনের উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এবাদুর রহমান এবাদ, ভাইস চেয়ারম্যান হাফিজুল শেখ, মমতাজ বেগম, উপজেলা আ’লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী প্রামাণিক উপজেলা প্রকৌশলী ইমরান খাঁন, বিদ্যালয়ের প্রধান বুলবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!