কুড়িগ্রামে মাছের গায়ে লেখা আল্লাহু দেখতে উৎসুক জনতার ভীড় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুড়িগ্রামে মাছের গায়ে লেখা আল্লাহু দেখতে উৎসুক জনতার ভীড়

  • রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

Manual1 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি পুকুর থেকে তোলা মাছের মধ্যে একটি মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেছে। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করছে সেখানে।

রোববার (১৯ নভেম্বর) সকালে মাছের গায়ে আল্লাহু লেখা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর আগে রোববার সকালে উপজেলার চাকিরপশা ইউনিয়নের তালুক নাগকাটি গ্রামের রফিকুল ইসলাম নামের একজনের পুকুরে মাছটি ধরা পরে।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম বিজিবিতে চাকুরী করেন। তিনি চাকুরীতে আছেন। সকালে তার স্ত্রী মাছ দিয়ে যান তারই ভাই। পরে মাছ কাটতে গিয়ে দেখেন মাছের গায়ে আল্লাহু লেখা। এই খবর ছড়িয়ে পড়লে অন্যন্য এলাকার মানুষজন ভিড় করছে মাছটি এক নজর দেখার জন্যে।

Manual8 Ad Code

রফিকুল ইসলামের স্ত্রী নুরেজা বেগম বলেন, আমাদের পুকুরে আমার জ্যাটাতো ভাই মাছ চাষ করতো। সে মাছ তুলে সকালে বাড়িতে দিয়ে গেছে। আমি মাছ কাটতে গিয়ে দেখি মাছের গায়ে আল্লাহু লেখা। পরে আর মাছটি কাটিনি। মাছটি মাদরাসার হুজুর নিয়ে গেছে।

কুড়িগ্রামের আল্লামা ফজলুল করীম রহ: জামিয়া ইসলামীয়া মাদরাসার মুফতি মোঃ আল আমিন বলেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামীন অনেক কিছু সৃষ্টি করেছেন। দেখবেন মাঝে মধ্যেই গাছের মধ্যেও আল্লাহু লেখা দেখা যায়। আজ যেমন মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেলো সবই আল্লাহ পাকের নিদর্শন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!