ফুলবাড়ীর বালারহাট দূর্গা মন্দিরে ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ফুলবাড়ীর বালারহাট দূর্গা মন্দিরে ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন

  • বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

Manual7 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সার্বজনীন দুর্গা মন্দিরের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার  সকাল সাড়ে ১১টার দিকে ঢালাই কাজ উদ্বোধন করা হয়। প্রায় ছয় লক্ষ টাকা ব্যয়ে মন্দির ভবন নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য।
উদ্বোধন কালে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাছেন আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায়, আন্তঃ উপজেলা মহা নামযজ্ঞের সভাপতি সুশীল চন্দ্র রায় ও উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হারুন অর রশিদ বক্তব্য রাখেন।
এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রতন চন্দ্র রায়, ইউপি সদস্য শফিকুল ইসলাম সাবু, বালারহাট সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি বিশ্বনাথ পাল, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুবলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম হিমু, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক মিয়া বাবুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!