হানিফ সংকেতের ‘ইত্যাদি’ এবার মৌলভীবাজারের কমলগঞ্জে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

হানিফ সংকেতের ‘ইত্যাদি’ এবার মৌলভীবাজারের কমলগঞ্জে

  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

Manual2 Ad Code

প্রনীত রঞ্জন দেবনাথ :: বাংলাদেশের মানুষের কাছে সর্বাধিক প্রিয় টেলিভিশন অনুষ্ঠান হানিফ সংকেতের ইত্যাদি এবার আয়োজিত হচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জে। এবারের ইত্যাদি অনুষ্ঠান হচ্ছে মৌলভীবাজার জেলা নিয়ে। আগামী ২৯ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে জনপ্রিয় অনুষ্ঠানটির মৌলভীবাজার পর্ব। ইত্যাদি অনুষ্ঠানের এই পর্বে জেলার ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হবে। দেখানো হবে সারাদেশে প্রশংসা কুড়ানো মৌলভীবাজার পৌরসভার পলিথিন হাট।

ইত্যাদি অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এবারের ইত্যাদি অনুষ্ঠানের অংশ বিশেষ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানের লেক পাড়ে ধারণ করা হবে। এর জন্য ইত্যাদি কর্তৃপক্ষকে সহযোগিতা করছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

Manual4 Ad Code

ইত্যাদি অনুষ্ঠানের মৌলভীবাজার পর্বেও অন্যান্য পর্বের মতো থাকবে নানী-নাতির হাস্যরসাত্মক কৌতুকাভিনয়, গান, নৃত্যানুষ্ঠান, দর্শকদের জন্য কুইজ পর্ব। সেই সঙ্গে অনুষ্ঠানে দেখানো হবে মৌলভীবাজার জেলার ইতিহাস, ঐতিহ্যকে, তুলে ধরা হবে চা বাগান আর প্রাকৃতিক লীলাভূমি বিধৌত মৌলভীবাজার জেলার নানা বিষয়।

Manual4 Ad Code

জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) কুরমা চা বাগানের লেক পাড়ের উন্মুক্ত মাঠে ইত্যাদি অনুষ্ঠানের অংশ বিশেষ ধারণ করা হবে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শুর হবে ইত্যাদির অনুষ্ঠান ধারণ কাজ। যা চলবে রাত বারোটা পর্যন্ত। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মৌলভীবাজার জেলা জুড়ে সাধারন মানুষের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!