বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্থ দেশ গড়ায় যুগোপযোগী কর্মসূচি গ্রহণ করেছিলেন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্থ দেশ গড়ায় যুগোপযোগী কর্মসূচি গ্রহণ করেছিলেন

  • শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual1 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উদ্বুদ্ধ হয়ে তাঁর স্বপ্নের উন্নত-সমৃদ্ধ দেশ গড়ায় আমাদের সকলকে আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের হাতে ১৯৭৫ সালে সপরিবারে নিহত না হলে দেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো। বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্থ দেশ গড়তে বিভিন্ন যুগোপযোগী কর্মসূচি গ্রহণ করেছিলেন। দেশ হানাদার বাহিনী দ্বারা ধ্বংসপ্রাপ্ত হলে বঙ্গবন্ধু বলেছিলেন, দেশের মানুষ এবং মাটি আছে, তা দিয়েই দেশকে সোনার বাংলায় পরিণত করা হবে।

শনিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। এর আগে পরিবেশমন্ত্রী শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। দুপুরে মন্ত্রীর নেতৃত্বে পৌরশহরে বিজয় দিবসের বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

Manual7 Ad Code

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, কৃষি ও সমবায় সম্পাদক নিয়াজ উদ্দিন প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!