করোনার সংক্রমণ কমে এসেছে এ কথা বলা যাচ্ছে না- সেতুমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

করোনার সংক্রমণ কমে এসেছে এ কথা বলা যাচ্ছে না- সেতুমন্ত্রী

  • সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা ডেস্ক ::

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশজুড়ে করোনার সংক্রমণ কমে এসেছে এ কথা এখনো বলা যাচ্ছে না।

Manual8 Ad Code

রাজধানীতে জাতীয় সংসদভবন এলাকায় নিজ বাসভবনে সোমবার সকালে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, গবেষকরা জানিয়েছেন– বাংলাদেশে এ ভাইরাস দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে। বিশ্বে রূপান্তরের হার প্রায় ৭ শতাংশ হলেও বাংলাদেশে এ হার প্রায় ১৩ শতাংশ।

Manual5 Ad Code

এ ছাড়া অনেক দেশে করোনার সংক্রমণে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। আমি দেশবাসীকে সংক্রমণের বর্তমান পর্যায়ে নিয়ন্ত্রিত অবস্থা দেখে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা না করার অনুরোধ করছি, যে কোনো সময়ে সংক্রমণ প্রাণঘাতী রূপ নিতে পারে।

Manual8 Ad Code

তাই সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি পালনে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশে প্রায় ৯০ হাজার রোগী গত ২৪ ঘন্টায় চিহ্নিত হয়েছে। ব্রাজিলের অতিরিক্ত সংক্রমনের ধাক্কা প্রতিবেশী আর্জেন্টিনাতে গিয়েও ঠেকেছে।

তিনি বলেন, বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন সরকার নাকি অর্থনীতি ধ্বংস করছে? বিশ্বব্যাপী বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির রোল মডেল হিসেবে স্বীকৃত। অর্থনৈতিক সক্ষমতা এবং চলকসমূহের যে ইতিবাচক ধারা তা দেখেও বিএনপি নেতারা মিথ্যাচার করছেন। করোনায় বিশ্ব অর্থনীতির স্থবিরতার মাঝেও অতি সম্প্রতি রেমিট্যান্স প্রবাহ, রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড গড়েছে বাংলাদেশ।

দেশের অর্থনীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত। ৮ শতাংশের ওপরে প্রবৃদ্ধি বিএনপি কখনও নিজেদের আমলে ভাবতে পেরেছিল? ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন এবং বাস্তবায়ন কি দুর্বল অর্থনীতির পরিচয় বহন করে?

মাথা পিছু আয় বর্তমানে ২ হাজার ৬৪ ডলার। অর্থনীতি ও সামাজিক উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য বিএনপি দেখতে পায় না। মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি, আমদানি নির্ভরতার বিপরীতে রফতানি বৃদ্ধি, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা, শিল্পের বিকাশসহ প্রতিটি সূচকে ইতিবাচক অর্জনে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ আজ শক্তিশালী অবস্থানে।

পাকিস্তান থেকে আর্থসামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে বলে তারা তাদের পার্লামেন্টে বাংলাদেশের প্রশংসা করেছে।

যারা এ দেশের মুক্তির পথে বাধা ছিল, তারাও যখন বাংলাদেশের অর্থনীতি ও সমৃদ্ধির অগ্রযাত্রায় প্রশংসায় পঞ্চমুখ তখনও বিএনপি অর্থনৈতিক ভঙ্গুরতা দেখে। তখনও বিএনপি ইতিবাচক কিছু দেখে না। তাদের রাজনীতি এখনও নেতিবাচকতার আবর্তে ঘুরপাক খাচ্ছে।

তিনি আরও বলেন, মির্জা ফখরুলকে বলতে চাই– এ দেশের রাজনীতিতে অশান্তির বিষবাষ্প আপনারাই ছড়িয়েছেন। সন্ত্রাস ষড়যন্ত্র আর হত্যার রাজনীতির প্যাটেন্ট আপনাদেরই।

Manual1 Ad Code

সেতুমন্ত্রী বলেন, গত ৩০ আগস্ট গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বোর্ড চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এবং দলীয় প্রধানের নির্দেশ আমি ঢাকা-৫ এবং নওগাঁ-৬ উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছি।

এ সময় তিনি ঢাকা-৫ আসলে মনিরুল ইসলাম মনু এবং নওগাঁ-৬ আসনে মো. আনোয়ার হোসেন হেলালকে দলীয় মনোনয়ন দেয়া হয় বলে জানান।

এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর বিজয়ে কাজ করার আহ্বান জানান। অন্যদিকে ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে তফসিল ঘোষণা করার পর নৌকার প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!