বড়লেখায় লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নৌকার প্রার্থী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি সাধারণ ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।

Manual5 Ad Code

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মন্ত্রী বড়লেখা পৌরসভার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি ভোট প্রদান করেন। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৫৪২। এরমধ্যে পুরুষ ১২৫৯ ও মহিলা ১২৮৩ জন।

Manual4 Ad Code

একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৬৩৫। এর মধ্যে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত বড়লেখা উপজেলায় ভোটার ১ লাখ ৯৯ হাজার ৯৬৫। আর ৬টি ইউপি নিয়ে গঠিত জুড়ী উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ৬৭০।

Manual3 Ad Code

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে চার প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন (লাঙ্গল) নির্বাচনী মাঠে উত্তাপ ছড়ালেও শনিবার তিনি নির্বাচন বর্জন করেছেন। ফলে আসনটিতে আওয়ামী লীগের হ্যাভিওয়েট প্রার্থী শাহাব উদ্দিনের (নৌকা) সঙ্গে লড়ছেন তৃণমূল বিএনপির আনোয়ার হোসেন (সোনালী আঁশ) ও স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম (ট্রাক)। আসনটিতে শক্ত কোনো প্রতিদ্ব›দ্বী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী শাহাব উদ্দিনের (নৌকা) বিজয় অনেকটা নিশ্চিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!