কমলগঞ্জে পানিতে পড়ে ৩য় শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে

কমলগঞ্জে পানিতে পড়ে ৩য় শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু

  • বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে পানিতে পড়ে তৃতীয় শ্রেণির আব্দুল্লাহ আল মামুন (৮) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় এ ঘটনাটি ঘটে। বুধবার বিকাল ৪টায় তাদের পারিবারিক কবরস্থানে জানাযার নামাজ অনুষ্টিত হয়। নিহত আব্দুল্লাহ আল মামুন আদমপুর ইউনিয়নের ঘোড়ামাড়া (নয়াপত্তন) এলাকার কৃষক মনির উদ্দিনের ছেলে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বুধবার (১৭ জানুয়ারি) আব্দুল্লাহ আল মামুন এর মাগফিরাত কামনা করে দুপুর ১.৪৫ মিনিটে কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠিরা মিলে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় তারা শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানান।

Manual4 Ad Code

নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত মঙ্গলবার স্কুল থেকে বাড়িতে যায় আব্দুল্লাহ আল মামুন। পরিবারের সবার সাথে খাওয়া দাওয়া করে খেলতে বের হয় মামুন। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে না আসায় খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। তাকে না পেয়ে এক পর্যায়ে বাড়ির অদুরে একটি গর্তের পানিতে পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে স্থানীয় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন জানান, আমার স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন পানিতে ডুবে মারা যায়। তার মৃত্যুতে আমরা শিক্ষক ও শিক্ষার্থীরা বুধবার ১(এক) মিনিটের জন্য নিরবতা পালন করি এবং শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানাই।

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, ‘শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। পরিবার সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews