কমলগঞ্জে তীব্র শীতে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে তীব্র শীতে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে

  • বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে হাঁড় কাঁপানো শীতে সুর্য্যরে দেখা তেমন মিলেনি। তীব্র শীতে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একই সাথে বোরো ধানের বীজতলা ও শীতকালীন সবজি কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকেরা জানান, গত কয়েকদিনের তীব্র শীতে বোরোধানের বীজতলা কিছুটা লাল হয়ে গেছে। এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া শীতকালীন সবজী আলু, টমেটোসহ বিভিন্ন সবজি গাছ নষ্ট হচ্ছে।

Manual8 Ad Code

কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোরোধানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮০০ হেক্টর। এ ছাড়া ১ হাজার ৫৯৫ হেক্টর জমিতে শীতকালীন সবজী, ৫৫৫ হেক্টর জমিতে আলু, ২৭৯ হেক্টর জমিতে টমেটো ও ৪৬৬ হেক্টর জমিতে শরিষা চাষ করা হয়েছে। কৃষকেরা বোরো ধানের জমি প্রস্তুত করার পাশাপাশি ধানের চারা রোপণ করছেন। এই উপজেলায় আলু কম চাষ হয় এজন্য শীতে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম রয়েছে।

সরেজমিনে উপজেলার পতনঊষার, শমশেরনগর, রহিমপুর ইউনিয়ন ও কমলগঞ্জ পৌর এলাকায় দেখা যায়, বোরোধানের বীজতলা তীব্র শীতের কারনে লাল হয়ে যাচ্ছে। এসব চারাগাছ কিছু দিনের মধ্যে রোপণ করার কথা। এছাড়া আলু সবজি গাছ মরে যাচ্ছে।

Manual3 Ad Code

পতনঊষার ইউনিয়নের কৃষক সেলিম মিয়া বলেন, আমি প্রায় ৬ একর জমিতে বোরোধান চাষ করার জন্য বীজতলা তৈরি করেছি। শীত বাড়ার সাথে সাথে বীজতলা  কিছুটা লাল হয়ে যাচ্ছে। শ্রমিকের অভাবে চারা রোপণ করতে পারছিনা।

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, তীব্র শীতের কারনে বোরোধানের বীজতলা কিছুটা লাল হতে পারে। তবে পানি দিলে ঠিক হয়ে যাবে। এছাড়া আলু কিছুটা নষ্ট হতে পারে তবে এখানে আলু চাষ কম করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!