আত্রাইয়ে ফসলি জমিতে পুকুর খনন: ৩ ভেকু মালিককে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

আত্রাইয়ে ফসলি জমিতে পুকুর খনন: ৩ ভেকু মালিককে জরিমানা

  • রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
প্রতীকি ছবি

Manual3 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ফসলি জমিতে পুকুর খননের সময় তিনজন ভেকু মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
আদালত সূত্র জানায়, উপজেলার বাঁকা মাঠে, শুটকিগাছা মাঠে এবং ভোঁপাড়া মাঠে ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন চলছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেকু মালিক উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের সাইদুর রহমান (৫৫), পালশা গ্রামের আলমগীর হোসেন খোকন (৪০) এবং শুটকিগাছা গ্রামের খয়বর আলীকে (৫৪) পৃথক তিনটি মামলায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনজনকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ফসলি জমি রক্ষায় এবং অবৈধ পুকুর খনন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!