কমলগঞ্জে সরকারি জায়গা দখল করে অবৈধ মার্কেট নির্মাণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে সরকারি জায়গা দখল করে অবৈধ মার্কেট নির্মাণ

  • বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের খিরনী নদীর তীরে বনবিষ্ণুপুর এলাকায় সরকারি খাসভূক্ত জায়গা জবর দখল করে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে অবৈধভাবে পাকা মার্কেট স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রইছ আল রেজুয়ান সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় নির্মাণ কাজে ব্যবহৃত বাঁশের সাটার খুলে ফেলা হয়।

Manual3 Ad Code

স্থানীয় সুত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বনবিষ্ণুপুর বাজার সংলগ্ন খিরনী নদীর তীরে ব্রীজ সংলগ্ন এলাকায় সরকারি জায়গা জবর দখল করে মার্কেট করার জন্য অবৈধভাবে পাকা স্থাপনা গড়ে তোলেন বনবিষ্ণুপুর গ্রামের মৃত আমজদ উল্লার ছেলে সাইদুর রহমান সুফিয়ান ও আলাল আহমদ গংরা।

Manual4 Ad Code

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রইছ
আল রেজুয়ান সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দখলকারীদের ঘটনাস্থলে না পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে দখলকারীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে উপস্থিত হওয়ায় নির্দেশ দেন।

মুন্সীবাজার ইউপি সুনীল চন্দ্র মালাকার বলেন, আমি দেখেছি ওই জমিতে মার্কেট উঠানো হচ্ছে। তবে ওই জমিতে আমাদের বাঁধা বা বরাদ্দ দেওয়ার এখতিয়ার নেই। তবে দখলকারীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যাওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) আমাকে জানিয়েছেন।

Manual2 Ad Code

এ ব্যাপারে অভিযুক্ত আলাল আহমদ বলেন, মার্কেট নির্মাণের জায়গাটি আমাদের মালিকানা। খিরনী নদীর উপর কিভাবে মালিকানা হলো এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাগজপত্র ঠিক আছে।

Manual7 Ad Code

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রইছ আল রেজুয়ান বলেন, সরকারি জমি জবরদখল করার প্রশ্নই আসেনা। কাগজপত্র যাচাই বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!