স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে: এমপি সুমন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে: এমপি সুমন

  • বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁ-৬ ( আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।

Manual8 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। স্বপ্নের পদ্মা সেতু তৈরি, বঙ্গবন্ধু টানেল নির্মাণ, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র ও মাতার বাড়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিন বিনামূল্যে কোটি কোটি বই বিতরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, মেট্রোরেল নির্মাণ, কমিউনিটি ক্লিনিক স্থাপনসহ বিভিন্ন ক্ষেত্রে যেভাবে উন্নয়ন হয়েছে, তেমনি শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নে কাজ করছে সরকার। বর্তমান
সরকার ইতোমধ্যেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেওয়ায় বিভিন্ন মহল থেকে ধন্যবাদ জানান হচ্ছে।

তিনি আরও বলেন,স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষাব্যবস্থা স্মার্ট করার পাশাপাশি দরকার স্মার্ট শিক্ষক। বুধবার ২৪ জানুয়ারী আত্রাই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কথাগুলো বলেন।

Manual5 Ad Code

বিদ্যালয়ের সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদলের সভাপতিত্বে শিক্ষক তপন কুমার সরকারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল
ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!