কমলগঞ্জে শীতার্ত চা শ্রমিকদের মাঝে করলেন কৃষিমন্ত্রীর কম্বল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে শীতার্ত চা শ্রমিকদের মাঝে করলেন কৃষিমন্ত্রীর কম্বল বিতরণ

  • শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারে কমলগঞ্জে শীতার্ত ও অসহায় চা-শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ৯ শতাধিক কম্বল বিতরণ করেছেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার রহিমপুর ও সন্ধ্যায় মাধবপুর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চা শ্রমিকদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual1 Ad Code

উপজেলার মৃর্তিঙ্গা চা বাগানের শীতার্ত ৩০০ জন চা শ্রমিকের মাঝে ও মাধবপুর ইউনিয়নের ৬০০ জন চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual8 Ad Code

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, দেউন্ডি টি কোম্পানীর জিএম শওকত আলম হিলালী, আওয়ামীলীগ নেতা এম, মোসাদ্দেক আহমেদ মানিক, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মাধবপুর ইউপি চেয়ারম্যান আশিদ আলী, ইউপি সদস্য ধনা বাউরী প্রমুখ।

Manual2 Ad Code

এসময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!