বড়লেখায় ৫০ জন মহিলা ও কিশোরীকে ছাগল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

বড়লেখায় ৫০ জন মহিলা ও কিশোরীকে ছাগল বিতরণ

  • বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নে ৫০ জন মহিলা ও কিশোরীকে একটি করে ছাগল দেয়া হয়েছে। অতিদরিদ্র পরিবারের মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার লক্ষে বুধবার বিকেলে এসব দরিদ্র মহিলা ও কিশোরীদের হাতে ছাগল তুলে দেয়া হয়েছে।

Manual2 Ad Code

এ উপলক্ষে নিজবাহাদুরপুর ইউনিয়নের ওয়াহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হকের সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের নিজবাহাদুরপুর ইউনিয়ন সমন্বয়কারী নিজাম উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদয় কুমার দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিটন চন্দ্র রায়, ইউপি সদস্য কবির আহমদ, সূচনা প্রকল্পের আইজিএ অফিসার মীর সঞ্চয়, পর্যবেক্ষন কর্মকর্তা তৌহিদ কামাল তাপস, এফএফ আলী হোসেন, সবুজ চন্দ্র, আজির উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ।

Manual4 Ad Code

উল্লেখ্য, মা ও শিশুর পুষ্টি নিশ্চিতের লক্ষ্যে এই প্রকল্পের আওতায় নিজবাহাদুরপুর ইউনিয়নের ৩০৫ জন দরিদ্র মহিলা ও কিশোরীকে ছাগল দেয়া হচ্ছে। এছাড়া ইউনিয়নের ১৫৮৪ জনকে শীতকালীন শাক সবজির বীজ প্রদান করা হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!