কমলগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত

  • সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে কুষ্ঠরোগী সমাবেশ, র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ, কমলগঞ্জ এর সহযোগিতায় রোববার (২৮ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।

Manual4 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূইঁয়ার সভাপতিত্বে ও টিবি লেপ্রোসি কন্ট্রোল সহকারী আনজুমান আরা রুবীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডা. রাজু চন্দ্র, স্যানেটারী ইন্সপেক্টর দুলাল মিয়া, মেডিক্যাল টেকনোলজিস্ট ( ইপিআই) মো. আশরাফুল আলম, বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ এর অসিত পাল (সিআরপি), সাংবাদিক সালাহউদ্দিন শুভসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত নার্স ও চিকিৎসকরা।

ডা. মাহবুবুল আলম ভূইঁয়া বলেন, ‘গত ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগান ও গ্রামাঞ্চলে এ রোগে ৬৩ জন রোগীকে চিহ্নিত করা হয়েছে। এটা ভয়ের কোনো বিষয় না, চিকিৎসার মাধ্যমে এসব রোগ দ্রুত সেড়ে উঠে। তাই শরীরের কোথাও দাগ থাকলে সেটি কুষ্ঠ বিভাগের স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে সবাইকে সচেতন হতে হবে।’#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!