আত্রাইয়ে অগ্নিকান্ড অর্ধ লাখ টাকার ক্ষয়ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আত্রাইয়ে অগ্নিকান্ড অর্ধ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার নওদুলী বাজারে অগ্নিকান্ডে একটি হোটেলের গুদামঘর পুড়ে প্রায় ৫৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার নওদুলি বাজারের ‘ভাই ভাই হোটেল’ এর নিচের গুদাম ঘরে হঠাৎ করে আগুন লাগে। সংবাদ পেয়ে আত্রাই উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মো. ময়নুর রহমান বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, গুদামঘরে হোটেলের বিভিন্ন মালামাল রাখা ছিল, ধারণা করা হচ্ছে বিড়ি- সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাতের কারণে প্রায় ৫৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Manual8 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!