কমলগঞ্জের শমশেরনগর এখন যানজটের নগরী : দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জের শমশেরনগর এখন যানজটের নগরী : দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

  • রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজার জনগুরুত্বপূর্ণ নগরী। বাজারের ভেতরে সড়কে আরসিসি ঢালাই কাজও সম্পন্ন হওয়ার পর থেকে সিএনজি-অটো ও অবৈধ টমটম দখল করে নিয়েছে সড়কের দু’পাশ। এজন্য এখন যানজট নগরীতে পরিনিত হয়েছে। তাই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, শমশেরনগর পঞ্চমোহনা দিয়ে ভারতের কৈলাশহরের সাথে চাতলাপুর স্থল শুল্ক সড়ক, শ্রীমঙ্গল-কুলাউড়া ও মৌলভীবাজার জেলা সদরের সাথে রয়েছে সরাসরি যোগাযোগ । শ্রীমঙ্গল, কুলাউড়া, মৌলভীবাজার ও চাতলাপুর-শরীফপুর স্থল শুল্ক রুট রয়েছে। প্রতিটি রুটের দু’পাশে সিএনজি-অটো, অবৈধ টমটম ও ব্যাটারী চালিত রিক্সা স্থান করে নিয়েছে। ফলে সড়ক দিয়ে দু’টি গাড়ি ক্রস করার সময় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। দীর্ঘ সময় গাড়ি নিয়ে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে মাঝে মধ্যে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।

Manual3 Ad Code

দোকানপাটকে আড়াল করে যানবাহনের কারনে অতিষ্ঠ হয়ে উঠছেন ব্যবসায়ীরাও। রেলওয়ে স্টেশন, চা বাগান, পুলিশ ফাঁড়ি, ব্যাংক-বীমা, পোস্ট অফিস, বিএএফ শাহীন কলেজ, সুজা মেমোরিয়াল কলেজ, এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুল মছব্বির একাডেমী, মাদ্রাসা, কেজি স্কুল ও প্রাইমারী স্কুলও রয়েছে এ বাজারে। হাজারো শিক্ষার্থীসহ পথচারী এবং ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লেগেই থাকে। জনগুরুত্বপূর্ণ এই বাজারে সড়কের দু’পাশে ফুটপাত দখল করে গড়ে উঠছে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ফুটপাতের পাশে সড়ক দখল করে রাজত্ব চলছে যানবাহনের ।

Manual8 Ad Code

অভিযোগ করে শিক্ষার্থী কামরান আহমদ, প্রীতম দেবনাথ, সামিহা সুলতানা বলেন, সড়ক বড় করা হলেও স্কুল-কলেজে যাওয়া আসার সময় হেঁটে চলার পথও পাইনা। রিক্সা, সিএনজি, টমটমের কারণে রাস্তা বন্ধ হয়ে পড়ে। নির্বিঘেœ যাতায়াতে ভূমিকা কেউ নিচ্ছেন না। ব্যবসায়ী শাহাজান আহমদ, নূরুল মোহাইমীন ও বিল্লাল হোসেন বলেন, সিএনজি-অটো ও টমটমে দোকান আড়াল করে রাস্তার উপর রাখায় ক্রেতাদের যাতায়াতে দুর্ভোগে পড়তে হয়। এবিষয়ে কেউ কোন কথা বলেন না বলে তাদের রয়েছে অভিযোগ।

ব্যবসায়ী আং সালাম, নিাবস চন্দ, কবির আহমদ জানান, সিএনজি অটোরিক্সা ও টমটম রাস্তার দু’পাশে যেনোতেনোভাবে দাঁড়িয়ে থাকার ফলে এই বাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট এখন নিত্যসঙ্গী। তাছাড়া অভারলোডের বালু বোঝাই ট্রাক চাতলাপুর সড়কে নিয়ে ঘরঘন চলাচলের কারণে যানজট প্রকর আকার ধারণ করে। এ থেকে পরিত্রাণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।

Manual4 Ad Code

শমশেরনগর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান বলেন, জায়গা অনুপাতে শমশেরনগর বাজারে অজস্র টমটম ও সিএনজি-অটো। তাদের নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে। তারপরও এদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আকনজি বলেন, সড়কে যানজট নিরসনে ব্যবসায়ী সমিতিকে বলা হয়েছে রাস্তার আশপাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট সরানোর জন্য। তাছাড়াও যতটুকু সম্ভব রাস্তা ক্লিয়ার রাখার চেষ্টা করা হচ্ছে।  #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!