ফুলবাড়ীতে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

ফুলবাড়ীতে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

  • রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

Manual3 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীর ধরলাচরের পশ্চিম ধনীরাম গ্রামের ভুট্টা ক্ষেত থেকে ষাটোর্ধ্ব বয়সের গলাকাটা ও মুখ মণ্ডল ক্ষতবিক্ষত অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
ভুট্টা ক্ষেত মালিক স্থানীয় শাহ আলম জানান, শনিবার দুপুরে গবাদিপশুর ঘাস সংগ্রহের জন্য একদল মহিলা তার ভুট্টা খেতে প্রবেশ করে লাশটি দেখে এলাকাবাসী জানায়।
সরেজমিনে দেখা গেছে ওই অজ্ঞাতনামা লাশটির গলাকাটা এবং মুখ মন্ডলের চামড়াগুলো তুলে ফেলা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে এসেছে। লাশটি সুরতহাল করা হচ্ছে। এ রিপোর্ট লেখার সময় ঘটনাস্থলে লাশটি দেখার জন্য শত শত উৎসুক জনতা ভীড় করছেন। লাশের পরনে ট্রাউজার সহ লুঙ্গি এবং গায়ে লাল ও বাদামি রঙের একটি সুইটার রয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান,ঘটনা জানার পরপরই পুলিশ সেখানে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!