ইউপি চেয়ারম্যান থেকে সংসদের পথে আনোয়ার হোসেন হেলাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

ইউপি চেয়ারম্যান থেকে সংসদের পথে আনোয়ার হোসেন হেলাল

  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
নওগাঁ :: আনোয়ার হোসেন হেলাল। প্রতিনিধির পাঠানো ছবি।

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, নওগাঁ ::

নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আনোয়ার হোসেন হেলাল। তিনি রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন।

গত সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ বাসায় (ভার্চুয়াল) ব্রিফিংকালে নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। এই নাম ঘোষণার পর থেকে এলাকায় নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জানা গেছে, ১৯৬৪ সালের ১২ জুলাই আওয়ামী লীগ পরিবারে জন্ম গ্রহণ করেন আনোয়ার হোসেন হেলাল। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার বাবা মরহুম আজিম উদ্দীন সরদার ১৯৭৫ সালে উপজেলার ১নং খট্টেশ্বর রানীনগর ইউনিয়ন পরিষদের মেম্বার এবং ১৯৯১ সালে ইউপি চেয়ারম্যান ছিলেন।আনোয়ার হোসেন হেলাল ২০০৩ সালে ১নং খট্টেশ্বর রানীনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে প্রথম জনপ্রতিনিধি নির্বাচিত হন। এরপর ২০০৯ সালে রানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করে বিজয়ী হন। ইউনিয়ন এবং উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৎকালীন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল ফারুক জেমস।

Manual8 Ad Code

২০১৪ সালে আবারও নৌকা প্রতীক নিয়ে রানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করে তৎকালীন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল ফারুক জেমসের কাছে পরাজিত হন। ২০১৯ সালে রানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করে বিজয়ী হন তিনি। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নৌকা প্রতীকের একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিএ।

Manual6 Ad Code

হেলাল তার রাজনৈতিক জীবনে একবার ইউপি চেয়ারম্যান এবং দুবার উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ২০১৪ সাল থেকে তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন। ২০০০ সালের ১৯ জুন তার ছোট ভাই নজরুল ইসলাম নজুকে সর্বহারা (বাংলা ভাই) নৃশংসভাবে গলা কেটে হত্যা করে।এলাকাবাসী বলছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তিকে এ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত করেছেন। আনোয়ার হোসেন হেলাল সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন।

Manual4 Ad Code

নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে ভালোবেসে নৌকা প্রতীকে মনোনীত করেছেন। আমার প্রতি তিনি আস্থা রেখেছেন। নির্বাচনে জয়লাভ করে এ আসনটি তাকে উপহার দেবো ইনশাল্লাহ। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হবে। বিএনপি তাদের মতো নির্বাচন করবে। আমরা আমাদের মতো নির্বাচন করবো। আমি বিশ্বাস করি বিএনপি থেকে অনেক বেশি ভোটে এগিয়ে থাকবো।

নির্বাচনে জয়লাভ করতে পারলে এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকবো। এক সময়ে ‘বাংলা ভাই’ নামে পরিচিত সর্বহারা-জেএমবি আবার যেন মাথা চাড়া দিতে না পারে এবং এলাকার মানুষ যেন শান্তিতে থাকতে পারে সে বিষয়ও মাথায় রাখবো।গত ২৭ জুলাই ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শূণ্য ঘোষণা করা হয়। আগামী ১৭ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করা হয়েছে।#

Manual5 Ad Code

এনএইচএন/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews