ঢাকায় গৃহকর্মী প্রীতি উরাংয়ের খুনিদের শাস্তির দাবিতে কমলগঞ্জে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ঢাকায় গৃহকর্মী প্রীতি উরাংয়ের খুনিদের শাস্তির দাবিতে কমলগঞ্জে মানববন্ধন

  • শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ঢাকার মোহাম্মদপুরে ইংরেজি ‘দ্য ডেইলি স্টার’-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় নিহত কিশোরী গৃহকর্মী প্রীতি উরাং এর খুনিদের শাস্তির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নিহত প্রীতির নিজ এলাকায় মিরতিংগা চা বাগানে সকল শ্রমিক ও জনপ্রতিনিধিবৃন্দর ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়।

Manual1 Ad Code

মানববন্ধনে নানা স্লোগানে প্রীতি হত্যার খুনি ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুলের ফাসি চাই এভাবে শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন অর্ধ সহস্রাধিক চা শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দ। মানববন্ধনে স্থানীয় চা বাগানের প্রাথমিক চিকিৎসক সঞ্জয় বাউরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মিরতিংগা চা বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক, আওয়ামীলীগ নেতা সুরুত্যান কান্তি বৈদ্য প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধনে চা বাগানের শ্রমিকরা অংশগ্রহনের পাশাপাশি স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি এবং চা শ্রমিক নেতৃবৃন্দসহ প্রায় ৫ শতাধিক চা শ্রমিক অংশ নেয়।

Manual2 Ad Code

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরি বলেন, প্রীতি উরাংয়ের মৃত্যুটি আসলেই দুঃখজনক। প্রীতি যে ঢাকায় কাজ করতে গেছে, সেটা বাগানের কেউই জানে না। আমি প্রীতি হত্যায় জড়িতদের তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

Manual5 Ad Code

এর আগে গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকার মোহাম্মদপুরে ইংরেজি পত্রিকা ‘দ্য ডেইলি স্টার’-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার ভবন থেকে পড়ে মৃত্যু ঘটে কিশোরী গৃহকর্মী প্রীতি উরাংয়ের। এ ঘটনায় বুধবার সকালে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন প্রীতির বাবা লোকেশ উরাং। মামলায়
সাংবাদিক আশফাকুল ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আসামী করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!