কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত

  • সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

Manual1 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: বাল্যবিবাহ রোধে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে কুড়িগ্রাম পৌরসভা হলরুমে ব্যবসায়িক গোষ্ঠী ও বেসরকারি খাতের ফোরাম গুলির সাথে শিশু সুরক্ষা ও শিশু অধিকার এবং ডেঙ্গু বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম পৌরসভা হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাবিবুর রহমান।

Manual5 Ad Code

 অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্যানেল মেয়র রোস্তম আলী তোতা, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান, মহিলা কাউন্সিলর মুক্তা বেগম, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান মিন্টু, ব্যবসায়ী জিয়াউর রহমান, জামিনুল ইসলাম। আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমুখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায়।
উক্ত সভায় বাল্যবিবাহ বন্ধে ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!