কর্মীদের স্বাস্থ্য বীমা করলো দৈনিক সিলেট মিরর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কর্মীদের স্বাস্থ্য বীমা করলো দৈনিক সিলেট মিরর

  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
দৈনিক সিলেট মিরর-এর কর্মীদের স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষর শেষে উপস্থিতিরা।

Manual1 Ad Code

এইবেলা, অনলাইন ডেস্ক ::

Manual1 Ad Code

সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেট মিরর-এর কর্মীরা স্বাস্থ্য বীমার আওতায় এলেন। কর্মরত সাংবাদিক ও কর্মীরা এ সুবিধা পাবেন। বীমা প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এর ফলে সিলেটের সংবাদপত্র জগতে নতুন মাইলফলক যুক্ত করল সিলেট মিরর। দেশের শীর্ষস্থানীয় কয়েকটি পত্রিকার সাংবাদিক ও কর্মীরা এ সুবিধা পেলেও ঢাকার বাইরে বিশেষ করে সিলেটে সংবাদপত্রের ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ এই প্রথম।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দৈনিক সিলেট মিরর ও চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড-এর মধ্যে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম জিয়াউল হক, উপব্যবস্থাপনা পরিচালক মো. এমদাদ উল্লাহ, বিক্রয় বিভাগের প্রধান সাজেদ তাসহুদ বাপ্পী। সিলেট মিরর-এর পক্ষে উপস্থিত ছিলেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের ও জিএম (প্রশাসন) খন্দকার সাদেকুর রাজা।

এ চুক্তির ফলে সিলেট মিরর-এর কর্মরতরা স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন। কেউ অসুস্থ হয়ে হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি হলে নির্দিষ্ট পরিমাণ অর্থের বীমা সুবিধা পাবেন। এছাড়া যেকোনো ধরনের সার্জারির ক্ষেত্রে এককালীন বীমা সুবিধা পাবেন। এর জন্য কর্মীদের স্বাস্থ্য বীমার কোনো প্রিমিয়ার দিতে হবে না। সিলেট মিরর এ ব্যয় বহন করবে।

Manual8 Ad Code

চুক্তি স্বাক্ষর শেষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. জিয়াউল হক বলেন, ‘সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। তাঁদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সিলেট মিরর কর্তৃপক্ষ কর্মীদের জন্য স্বাস্থ্য বীমা চালুর উদ্যোগ নিয়েছেন, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। তাদের এই যুগান্তকারী উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমরাও গর্বিত।

Manual1 Ad Code

সিলেট মিরর এর ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের বলেন, ‘সিলেটের সংবাদপত্রকে অন্য উচ্চতায় নিয়ে যেতে সিলেট মিরর শুরু থেকেই নানা ব্যতিক্রমী ও সাহসী উদ্যোগ নিচ্ছে। সামগ্রিকভাবে সিলেটের সংবাদপত্র এবং সাংবাদিকতার মানোন্নয়নে নানা ধরনের ভাবনা রয়েছে আমাদের। এটি সে রকমই একটি পদক্ষেপ।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!