গৃহকর্মী প্রীতি ওরাং’র মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত ও বিচার দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

গৃহকর্মী প্রীতি ওরাং’র মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত ও বিচার দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

  • বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল ::  রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে কিশোরী গৃহকর্মী প্রীতি ওরাং-এর অস্বাভাবিক মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে ব্রেকিং দ্য সাইলেন্স ও মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট।

Manual8 Ad Code

বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি  শ্রীমঙ্গল চৌমুহনায় নাগরিক উদ্যোগ ও বিডিইআরএম-এর সহযোগিতায় যৌথভাবে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ব্রেকিং দ্য সাইলেন্স-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর পারভেজ কৈরি, কালিঘাটের ইউপি সদস্য নিতু রানী রায়, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের প্রধান নির্বাহী পরিমল সিংহ বাড়াইক, ব্রেকিং দ্য সাইলেন্স-এর প্রকল্প সমন্বয়কারী রুবাইয়াৎ ফেরদৌস, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের উপদেষ্টা দিলীপ কৈরি, বিডিআরএম-এর কুন্তি রবিদাস ও মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সিমা মুন্ডা প্রমুখ।

কিশোরী গৃহকর্মী প্রীতি ওরাং-এর অস্বাভাবিক মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে এ মানববন্ধনে এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হলে দেশে আর কোনো গৃহকর্মী হত্যার ঘটনা ঘটবে না বলেও উল্লেখ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “প্রীতির এই অস্বাভাবিক মৃত্যু আমরা মেনে নিতে পারি না, এই মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।”#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!