কমলগঞ্জে মহোৎসব পূণর্মিলনী অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হলেন কুলাউড়ার রফি আহমেদ তানিম ছাতকে হত্যা মামলা প্রত্যাহার না করলে বাদী সাক্ষীদের কচুকাটা করার হুমকি কুলাউড়া হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্য গাভী বিতরণ মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে কুলাউড়ার যুবকের রহস্যজনক মৃত্যু কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর লা* শ উদ্ধার কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন  ছাতকে হত্যা মামলার আসামি স্বাস্থ্যকর্মীর এক মাসের ছুটি নিয়ে প্রশাসনে টানাপোড়েন বড়লেখা সদর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী গনীর নেতাকর্মীর বহর নিয়ে জেলার কর্মসূচিতে অংশগ্রহণ

কমলগঞ্জে মহোৎসব পূণর্মিলনী অনুষ্ঠিত

  • শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

Manual8 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ পূণ্যপাড়া সার্ব্বজনীন শ্রীশ্রী দুর্গাবাড়ি প্রাঙ্গনে শনিবার দুপুর ২টায় মহোৎসব উদযাপন কমিটির আয়োজনে মহোৎসব পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাশ।
মহোৎসব উদযাপন পরিচালনা কমিটির সভাপতি বীরেন্দ্র কুমার দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিত অধিকারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মহিম দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক তপন দেব, মৌলভীবাজার সদর পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শ্যামল কান্তি দাশ, উপজেলা মহিলা ঐক্য পরি দের আহবায়ক মুন্না দেবরায়, আদমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক ভূবন মোহন সিংহ, উত্তরভাগ পূণ্যপাড়া সার্ব্বজনীন শ্রীশ্রী দুর্গাবাড়ির পুরোহিত গৌরাঙ্গ চক্রবর্তী, দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি গোপেন্দ্র দেব চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তরভাগ পূণ্যপাড়া সার্ব্বজনীন শ্রীশ্রী দুর্গাবাড়ি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুহৃত দেবরায় কাজল, নিতেন্দ্র দেব প্রমুখ। সবশেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews