কুড়িগ্রাম সদরে বাল্য বিবাহ বন্ধে ও ডেঙ্গু প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুড়িগ্রাম সদরে বাল্য বিবাহ বন্ধে ও ডেঙ্গু প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত 

  • রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

Manual5 Ad Code
মোঃ বুলবুল ইসলাম,  কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রাম সদরে বাল্যবিয়ে বন্ধে ও ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কুড়িগ্রাম সদর উপজেলার এম.এ সাত্তার স্কুল প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এম.এ সাত্তার স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম পৌরসভার ৫নং কাউন্সিলর আল হারুনুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এম.এ সাত্তার স্কুলের সহকারী শিক্ষক নুরুন্নবী সরদার, সুলতান আলী, শফিকুল ইসলাম, মোর্শেদা খাতুন, আখতারা সরকার, রেজিকা বেগম ও ব্যবসায়ীদের মধ্যে নুর আলম সহ আরো অনেকেই।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমুখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায় ও মিনহাজুল ইসলাম।
উক্ত সভায় বাল্যবিবাহ বন্ধে ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!