কুলাউড়ায় চালককে বেধে সিএনজি অটোরিক্সা ছিনতাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় চালককে বেধে সিএনজি অটোরিক্সা ছিনতাই

  • মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চালককে গাছের সঙ্গে বেঁধে রেখে গাড়ি নিয়ে পালিয়ে গেছে যাত্রীবেশী দুর্বৃত্তরা। ১৯ ফেব্রুয়ারি সোমবার রাতে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

চালক অজয় দেবের (৩৫) বাড়ি উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুষাইনগরে। তিনি ভাড়ায় গাড়ি চালাতেন। এ ঘটনায় কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

Manual4 Ad Code

অজয় দেব জানান, কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকায় অপরিচিত দুই যাত্রী ক্লিভডন চা-বাগানে আসা-যাওয়ার কথা বলে সোমবার রাতে ৪০০ টাকায় তার গাড়ি ভাড়া করেন। যাত্রীদের সঙ্গে একটি তোশক ছিল। গাড়িতে ওঠার পর কয়েকবার তাদের মুঠোফোনে কথা বলতে দেখেন তিনি। রাত ৮টার দিকে চা-বাগানের নির্জন স্থানে পৌঁছালে যাত্রীরা তাদের পরিচিত এক লোক পেছনে আছেন বলে গাড়ি থামাতে বলেন। একপর্যায়ে ওত পেতে থাকা দুই সহযোগী ছুটে এসে ধারালো অস্ত্রের মুখে বের করে প্রাণনাশের ভয় দেখিয়ে তাকে রাস্তার পাশের একটি রবারগাছের সঙ্গে চাদর দিয়ে বেঁধে রাখেন। এরপর চারজন গাড়ি নিয়ে পাশের জুড়ী উপজেলার কাপনা পাহাড় চা-বাগান সড়কের দিকে চলে যায়।

দুর্বৃত্তরা চলে যাওয়ার পর তিনি অনেক চেষ্টা করে চাদরের গিঁট খুলে স্থানীয় দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের কাছে একটি দোকানে যান। পরে বিষয়টি গাড়ির মালিক ও পুলিশকে জানান।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, যে স্থান থাকে গাড়ি রওনা দিয়েছিল, সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গাড়ি উদ্ধারসহ জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য দুটি দল গঠন করে দেওয়া হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!