সিলেটে নতুন আঙ্গিকে ‘ক্যাফে ২০০০’ উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সিলেটে নতুন আঙ্গিকে ‘ক্যাফে ২০০০’ উদ্বোধন

  • শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা ডেস্ক:: ভোজন বিলাসী মানুষগুলোর কথা ভেবে নতুন মাত্রা নিয়ে সিলেট নগরীর দক্ষিণ সুরমার খোজারখলায় উদ্বোধন হলো ‘ক্যাফে ২০০০’ (রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার)।

শুক্রবার (২৩ ফ্রেবুয়ারি) বিকেলে সিলেটের কাজিরবাজার সেতুর দক্ষিণ পাড়ে পুলিশ বক্স সংলগ্ন এই রেস্টুরেন্টটি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটি এম এ হাসান জেবুল, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।

রেস্টুরেন্টটির বিশেষ আকর্ষণ হচ্ছে মুখরোচক সকাল-বিকালের নাস্তা এবং দুপুরের খাবার। সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত দীর্ঘ সময়ে রকমারি ইন্ডিয়ান, চাইনিজ এবং বাংলাদেশি স্বাদে ক্রেতারা পাবেন নানা স্বাদের খাবার। এটি হবে মূলত ইন্ডিয়ান এবং বাংলা খাবারের কম্বিনেশনে তিন বেলা পৃথক পৃথক মেন্যুর সাথে থাকছে আপনার পছন্দনীয় সব ধরনের খাবারের বিশাল তালিকা।

Manual5 Ad Code

এখানে থাকবে চাঁদপুরের সরিষা ইলিশ, ভুনাখিচুড়ি, হাঁসের মাংস, চুইঝাল, চালের রুটি, হান্ডি বিরানী, হান্ডি চাওমিন, আরবিয়ান ক্যাপচা, ফুচকা-চটপটি, মোরগ পোলাও সহ বিভিন্ন ধরনের কাবাব সহ হরেক প্রকার খাবারের বিশাল সমারোহ। সম্পূর্ণ দেশীয় পাঁচক দ্বারা প্রস্তুতকৃত এই খাবারের স্বাদ, আমেজ ও আতিথেয়তা পেতে নিমন্ত্রণ রইলো এই নতুন রেস্তোরাঁতে। তাদের সম্পর্কে বিস্তারিত জানতে এবং নতুন নতুন সব অফার এবং রেসিপির খবর জানতে তাদের ফেসবুক পেইজে ঘুরে আসতে পারেন যঃঃঢ়ং://বিন.ভধপবনড়ড়শ.পড়স/ঈধভব২০০০ংুষযবঃ

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শোয়েব আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য রাহাত তরফদার, সিলেট মহানগর যুব লীগের সহ-সভাপতি শান্ত দেব, সিলেট জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সিলেট মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ মো. আবুল হাসনাত বুলবুল, সিলেট জেলা তাঁতী লীগের সহ-সভাপতি শাহিন আহমদ, সিলেট মহানগর তাঁতী লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন কামাল, সিলেট মহানগর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, আব্বাস আহমদ, এড. কামাল মিয়া, তারেকুর রহমান শরীফ, সিলেট মহানগর ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার।

Manual7 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন, ‘ক্যাফে ২০০০’ (রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার) স্বত্বাধিকারী সাংবাদিক আব্দুল আহাদ, ব্যাংকার রইস উদ্দিন, মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী আলি হোসেন রুহেল, এডভোকেট হুসাইন আহমদ শিপন, সিলেট মহানগর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ্দুজ্জামন খান জুয়েল, সমিরণ তালুকদার সুজিত, ইটালি প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা সরওয়ার চৌধুরী, বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমদ, এয়াসিন কবির তপু সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Manual6 Ad Code

এসময় সুসজ্জিত পরিবেশে বৈচিত্র্যময় খাবারের সম্ভার পাবেন নতুন এ রেস্টুরেন্টটিতে এমনি প্রত্যাশা করেন অতিথিবৃন্দ।

Manual5 Ad Code

‘ক্যাফে ২০০০’ স্বত্বাধিকারী সাংবাদিক আব্দুল আহাদ বলেন, আমরা এখানে মানসম্মত খাবার সরবরাহ করার চেষ্টা করবো। আমাদের এখানে যে কোন অনুষ্ঠানের খাবার সরবরাহ করার ব্যবস্থা রয়েছে। সঠিক ভাবে ব্যবসা পরিচালনা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!