কুড়িগ্রামে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

কুড়িগ্রামে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

  • বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

Manual6 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: যথাযোগ্য মর্যাদায় দোয়া মাহফিল র‍্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে কুড়িগ্রামে পালিত হলো জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী
 ২৮  ফেব্রুয়ারি (বুধবার) জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে পুরাতন পোস্ট অফিস পাড়া জেলা বিএনপির কার্যালয়ে মৎস্যজীবী দলের ৪৫ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করা হয় ।
কুড়িগ্রাম জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আজাদুন্নবী শামীমের  সভাপতিত্বে ও সদস্য সচিব মহুবর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফর রহমান রানা। তিনি বলেন, ৭ ই জানুয়ারীর ভোটার বিহীন নির্বাচন করে সরকার পার পাবেনা, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নতুন নির্বাচনের দাবি জানান ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য শাহীন শেখ রঞ্জু প্রমূখ।
আলোচনা সভা শেষে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে শহর প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যলের সামনে এসে শেষ করে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!