কুড়িগ্রামে ৩টি ইট ভাটায় ১২ লক্ষ টাকা জরিমানা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুড়িগ্রামে ৩টি ইট ভাটায় ১২ লক্ষ টাকা জরিমানা 

  • বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

Manual3 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে ৩টি ইট ভাটায় অভিযান চালিয়ে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) জেলার উলিপুর উপজেলার ৩টি ইট ভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ (সংশোধিত-২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় গোড়াই পাঁচপীরে অবস্থিত মেসার্স এমএম ব্রিক্স ইট ভাটাকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ও মালতিবাড়ীতে অবস্থিত মেসার্স এইচএম ব্রিক্স নামক ইট ভাটাকে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইন্সেস না থাকায় ৪ লক্ষ টাকা এবং নিরাশি তবকপুরে অবস্থিত মেসার্স এমআরবি ইকো ব্রিক্সকে ৩ লক্ষ ৫০ হাজার টাকাসহ মোট ১২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং এসকে ভেটর দিয়ে কিলোনের একাংশ ও কিছু কাঁচা ইট ভেঙ্গে নষ্ট করা হয়।
পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন অভিযানে নেতৃত্ব দেন এবং পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দ্বায়িত্ব পালন করেন। এতে কুড়িগ্রাম পুলিশের একদল সদস্য এবং উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ সুরক্ষা ও বায়ু দুষণ নিয়ন্ত্রণে জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!