কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মী বাবলু হত্যা মামলায় ২০ মাস পর ইউপি চেয়ারম্যান কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মী বাবলু হত্যা মামলায় ২০ মাস পর ইউপি চেয়ারম্যান কারাগারে

  • সোমবার, ৪ মার্চ, ২০২৪

Manual4 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: ছাত্রলীগ কর্মী বাবলু হত্যা মামলায় কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৪ মার্চ) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবির শিপন অভিযুক্ত চেয়ারম্যানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
২০২২ সালের ২৮ জুন রাতে বেলাগাছা ইউনিয়নের নীলকন্ঠ গ্রামের বাসিন্দা ছাত্রলীগ কর্মী শামীম আশরাফ বাবলু (২৩) হত্যার শিকার হন। গ্রাম্য সালিশকে কেন্দ্র করে চেয়ারম্যান লিটন মিয়ার নেতৃত্বে বাবলুর বাড়িতে হামলা চালায় একটি দল। এতে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন বাবলু। এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামি লিটন মিয়া। ওই মামলায় লিটন মিয়া তথ্য গোপন করে ‘জালিয়াতির’ মাধ্যমে একাধিকবার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্যে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রায় ২০ মাস পর সোমবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০২২ সালে হওয়া মামলায় লিটন মিয়া সোমবার প্রথমবারের মতো আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে একাধিক আইনজীবী জামিন শুনানি করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে বেলগাছা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, আত্মসমর্পণ করলে কারাগারে যেতে পারেন, এমন আশঙ্কায় চেয়ারম্যান লিটন মিয়া আগেই ছুটির আবেদন করেছিলেন। পরিষদ থেকে মঞ্জুর করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ছুটির আবেদন জমা দিয়েছেন বলে পরিষদ সূত্রে জানা গেছে।
ইউনিয়ন পরিষদের সচিব হুমাউন কবির বলেন, ‘চেয়ারম্যানকে কারাগারে প্রেরণের খবর পেয়েছি। শারীরিক অসুস্থ্যতার কারণ দেখিয়ে তিনি ১২ দিনের ছুটির আবেদন করেছেন। তবে সেটি মঞ্জুর হয়েছে কিনা তা জানা নেই। তার অবর্তমানে প্যানেল চেয়ারম্যান পরিষদের দায়িত্ব পালন করবেন।’#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!