বড়লেখায় ভোক্তা-অধিকারের তদারকি অভিযান ও জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রাইমারি স্কুলের আঙিনায় বৃক্ষ চারা রোপন কার্যক্রমের উদ্বোধন আদালতের নির্দেশে দোকান খুলে নগদ টাকা, মালামাল ও লাইসেন্স না পাওয়ার অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি। আত্রাইয়ে বয়তুল্ল্যাহ সেতুর পাশে ধস: বড় দুর্ঘটনার আশঙ্কা কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন কুলাউড়া সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সহায়তা বিতরণ কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ আত্রাইয়ে বর্ষার নতুন পানিতে জেলেদের মাছ শিকারের মহোৎসব জুড়ীর বন্যা দুর্গতদের চিকিৎসায় বিজিবির মেডিকেল ক্যাম্প : ৫ শতাধিক রোগিকে ওষুধ প্রদান বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ছাত্রীদের স্বাস্থ্য উপকরণ বিতরণ বড়লেখা সীমান্তে রেলবন্দর স্থাপনের সম্ভাবনা : কাষ্টমস ও রাজস্ব কর্মকর্তাদের পরিদর্শণ

বড়লেখায় ভোক্তা-অধিকারের তদারকি অভিযান ও জরিমানা

  • মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখা উপজেলার রতুলীবাজারসহ বিভিন্ন জায়গায় গত মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাদ্য পণ্যের দোকানে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে। এসময় নানা অনিয়মের দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা করেছে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম

Manual3 Ad Code

জানা গেছে, বিভিন্ন অনিয়মের দায়ে রতুলী বাজারের জননী ভ্যারাইটিজ স্টোরকে ১২ হাজার টাকা, সুলভ ফার্মেসীকে ৩ হাজার টাকা, কাউছার ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা ও শ্রী দূর্গা বিপনী বিতানকে ৩ হাজারসহ সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।

Manual1 Ad Code

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম চার প্রতিষ্ঠানকে জরিমানা আরোপের বিষয়টি নিশ্চিত করে জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এইধরণের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!