কবি সাহিত্য ও লেখক পরিষদ মৌলভীবাজার জেলার কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন- বড়লেখায় ১১৬৮ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

কবি সাহিত্য ও লেখক পরিষদ মৌলভীবাজার জেলার কমিটি গঠন

  • রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, মৌলভীবাজার প্রতিনিধি :

বাংলাদেশ কবি সাহিত্য ও লেখক পরিষদ মৌলভীবাজার জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি পুনর্গঠনের লক্ষ্যে ১২ সেপ্টেম্বর শনিবার বিকেলে পরিষদের জেলা কার্যালয়ে সংগঠনের সভাপতি কবি সৈয়দ শওকতুজ্জামানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শিক্ষক এ কে এম তাহিরুল হকের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে কবি লেখক ও গীতিকার সৈয়দ শওকতুজ্জামানকে সভাপতি ও শিক্ষক, সাংবাদিক, কলামিস্ট এ কে এম তাহিরুল হককে সাধারণ সম্পাদক এবং দৈনিক কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি ও লেখক মাহফুজ শাকিলকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

Manual1 Ad Code

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোতাহের হোসেন, প্রভাষক মোঃ শাবুল আহমদ, সহ-সভাপতি প্রভাষক এম এ রাব্বানী, কবি, সাংবাদিক ও সাহিত্যিক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কবি ও গীতিকার বেলাল তালুকদার, যুগ্ম সম্পাদক জুড়ী প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, দীপ্ত নিউজের সম্পাদক দুরুদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক কবি ও ছড়াকার আব্দুল আহাদ, গীতিকার এম রাজু আহমদ, অর্থ সম্পাদক কবি মুহিবুর রহমান,সহ-অর্থ সম্পাদক লেখক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক বশির আল ফেরদাউস, সহ-দপ্তর সম্পাদক কবি জমসেদ আহমেদ, প্রকাশনা সম্পাদক অনুকাব্যকার শহীদুল ইসলাম তনয়, সহ-প্রকাশনা সম্পাদক কবি লুৎফুর রহমান সাংস্কৃতিক সম্পাদক কবি জাকির হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক কবি মোতাছিম বিল্লাহ, ধর্ম সম্পাদক লেখক রবিউল ইসলাম সুহেল, সহ-ধর্ম সম্পাদক কবি ফখরুল ইসলাম। উপদেষ্টাবৃন্দরা হলেন সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ, অধ্যক্ষ ড. ফরহাদ আহমদ, কমিউনিটি নেতা ফারুক উদ্দিন আহমদ সুন্দর, পল্লীকণ্ঠের সম্পাদক মাহমুদ হাসান। পরিষদের সভাপতি-সম্পাদক জানান, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং পূর্ণাঙ্গ কমিটিতে বাকি সদস্যদের নাম অন্তর্ভূক্ত করা হবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!