কমলগঞ্জে পুলিশ সদস্যের করোনা জয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

কমলগঞ্জে পুলিশ সদস্যের করোনা জয়

  • শনিবার, ১৩ জুন, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের বাসিন্দা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য পলাশ বৈদ্য করোনা জয় করেছেন। গত ৩০ মে নিজ কর্মস্থল সিলেটের কানাইঘাটে করোনা শনাক্ত হন। এরপর ৩১ মে থেকে বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তির পর গত ১০ জুন তিনি সুস্থ হয়ে উঠেন। করোনাজয়ী এই পুলিশ সদস্য সংশিøষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

করোনা জয়ী পুলিশ সদস্য পলাশ বৈদ্য জানান, জ্বর, কাশি, সর্দি, গলা ব্যাথা এসব শারীরিক কিছু উপসর্গ দেখা দেওয়ার পর গত ২৯ মে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরদিনের রিপোর্টে পজেটিভ আসে। এরপর ৩১ মে বিভাগীয় পুলিশ হাসপাতাল সিলেটে তাকে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসার পাশাপাশি আমি গরম পানি, আদা লেবুর রং চা, গড়গড়া এসব পদ্ধতি যথারীতি নিয়মিত সেবন ও ব্যবহার করি। প্রথমদিকে শারীরিকভাবে কিছুটা অবনতি দেখা দিলে নিজের দৃঢ় মনোবল, চিকিৎসা ব্যবস্থা ও অন্যান্য খাবার দাবারের কারণে এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে উঠি। আমি সুস্থ হওয়ায় দ্বিতীয় দফা ১০ জুন নমুনা দিলে ১১ জুন নেগেটিভ আসে। বর্তমানে নিজে হোম কোয়ারেন্টিনে আছি।

Manual3 Ad Code

পলাশ আরো জানান, করোনা আক্রান্ত হলে নিজের মনোবল চাঙ্গা রাখতে হবে। সবসময় ইতিবাচক চিন্তা চেতনায় মনকে ধাবিত করতে হবে। তবে হাসপাতালে চিকিৎসক, নার্স ও পুলিশ বিভাগের সংশিøষ্ট কর্মকর্তা, সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন এবং বন্ধু বান্ধবদের দিকনির্দেশনা, উৎসাহে নিজেকে সুস্থ হতে সÿম হয়েছি। এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পলাশ বৈদ্য কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের অবসরপ্রাপ্ত শিÿক নিখিল বৈদ্যের ছেলে। পড়ালেখা শেষে ২০১০ সনে পুলিশের কনস্টেবল পদে সুনামগঞ্জে যোগদান করেন। বর্তমানে সিলেটের কানাইঘাট থানার কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!