কু‌ড়িগ্রাম সাংবা‌দিক হয়রা‌নির প্রতিবা‌দে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা  সিলেট বিভাগের বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্প: হাজার কোটি টাকার দুর্নীতি : ধামাচাপা দিতে সক্রিয় সিন্ডিকেট ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধবপুরে পার্টনার কংগ্রেস : পুষ্টি  নিরাপত্তা ও উদ্যোক্তা সৃষ্টিতে জোর প্রধানমন্ত্রীর মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফর : স্বাগত জানিয়ে বড়লেখা বিএনপির মিছিল বড়লেখায় মাদক কারবারিসহ গ্রেফতার ৮ ছাত‌কে কৈতক ২০ শয্যা হাসপাতালের ভূমি দখলচেষ্টার অভিযোগে উত্তেজনা তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল

কু‌ড়িগ্রাম সাংবা‌দিক হয়রা‌নির প্রতিবা‌দে মানববন্ধন

  • শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

Manual1 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি :: প্রশাস‌নিক ক্ষমতার অপব‌্যবহার ক‌রে শেরপু‌রের নকলার পর লালম‌নিরহা‌টে সাংবা‌দিক‌দের হয়রা‌নির প্রতিবা‌দে কু‌ড়িগ্রা‌মে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার (১৫মার্চ)  সকা‌লে জেলা শহ‌রের ক‌লেজ‌মো‌ড়ে কু‌ড়িগ্রাম সাংবা‌দিক ফোরাম এ মানববন্ধ‌নের আ‌য়োজন ক‌রে।
সাংবা‌দিক আব্দুল কা‌দে‌রের সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে বক্তব‌্য রা‌খেন সাংবা‌দিক তাম‌জিদ হাসান তুরাগ, আ‌রিফুল ইসলাম রিগান, বুলবুল ইসলাম, রাজু আহ‌মেদ, রাশেদুজ্জামান তৌ‌হিদ, আব্দুল্লাহ মুজা‌হিদ সা‌হেদ, মাসুদ রানা, ক‌ল্লোল রায় প্রমুখ।
বক্তরা দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে সাংবা‌দিক হয়রা‌নির প্রতিবাদ জা‌নি‌য়ে ব‌লেন, গণমাধ‌্যম জনগ‌ণের মুখপাত্র। সাংবা‌দিকরা জনগ‌ণের প‌ক্ষে ক্ষমতাসীন‌দের জবাব‌দি‌হি নি‌শ্চিত কর‌তে কাজ ক‌রেন। কিন্তু কিছু সরকা‌রি কর্মচা‌রি নি‌জে‌দের জবাব‌দি‌হির ঊ‌র্ধ্বে ম‌নে ক‌রেন। তারা নি‌জে‌দের অপকর্ম প্রকাশ হওয়ার ভ‌য়ে সাংবা‌দিক দেখ‌লেই ক্ষে‌পে যান। ক্ষমতার অপব‌্যবহার ক‌রে বি‌ভিন্ন ভা‌বে হয়রা‌নি করার চেষ্টা ক‌রেন। বক্তরা সাংবা‌দিক‌দের সকল ধর‌ণের হয়রা‌নি ব‌ন্ধের দা‌বি জানান।
বক্তরা আরও ব‌লেন, যখনই কোনও সরকা‌রি কর্মচা‌রির বিরু‌দ্ধে সাংবা‌দিক হয়রা‌নি ও নির্যাত‌নের অ‌ভি‌যোগ ও‌ঠে তখন ব‌্যবস্থা নেওয়ার আশ্বাস, বদ‌লি বা প্রত‌্যাহার ক‌রে প‌রি‌স্থি‌তি সাম‌লে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু অ‌ভিযুক্ত কর্মচা‌রি‌দের আই‌নের আওতায় আনা হয় না। সম্প্রতি শেরপু‌রের নকলা ও লালম‌নিরহা‌টে সাংবা‌দিক হয়রা‌নি তারই সর্বশেষ দৃষ্টান্ত। বক্তরা হয়রা‌নি বন্ধ ক‌রে স্বাধীন সাংবা‌দিকতার প‌রি‌বেশ নি‌শ্চিত করার দা‌বি জানান।
কু‌ড়িগ্রাম সাংবা‌দিক ফোরা‌মের আহ্বায়ক আব্দুল কা‌দের ব‌লেন, ‘ হয়রা‌নির বন্ধ ক‌রে সাংবা‌দিক সুরক্ষা আইন তৈ‌রি কর‌তে হ‌বে।’ এজন‌্য সারা দে‌শের সাংবা‌দিক‌দের ঐক‌্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তি‌নি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!