আত্রাইয়ে গোয়ালঘরে আগুনে কপাল পুড়লো কৃষক পরিবারের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

আত্রাইয়ে গোয়ালঘরে আগুনে কপাল পুড়লো কৃষক পরিবারের

  • রবিবার, ১৭ মার্চ, ২০২৪

Manual1 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে গোয়াল ঘরে আগুন লেগে ১টি গরু দগ্ধ হয়ে মারা গেছে ও ২টি গরু গুরুতর দগ্ধ হয়েছে। রোববার ভোর রাতে  উপজেলা আহসানগঞ্জ ইউনিয়নের দমদমা  গ্রামের আলাউদ্দিনে গোয়াল ঘরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানায়,রমজান মাস সেহরি খেয়ে প্রায় মানুষ যখন মসজিদে ফজরের নামাজরত ঠিক সেই সময় আলাউদ্দিনের গোয়াল ঘরে এলাকাবাসী আগুন দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। নিমিষের মধ্যে গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ায় অনেক চেষ্টা পর ফায়ার সার্ভিস টিম আসার আগেই আগুন নেভানো সম্ভব হয়। আগুনের সূত্রপাত কয়েলের  আগুন থেকে হয়েছে বলে ধারণা এলাকাবাসীর।
এ ব্যাপারে আত্রাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.মইনুর রহমান জানান, ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গোয়াল ঘরে থাকা ১টি গরু পুড়ে মারা যায়। এবং ২ গরু মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে। এতে করে আলাউদ্দিনে প্রায় দুই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের সুত্রপাত কয়েল থেকে হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান মুঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, আলাউদ্দিনে এ ক্ষতি আসলেই বড় দুঃখজনক।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: জহুরুল ইসলাম জানান, বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে জানা যাবে আসলে আগুন কয়েল থেকে না কেউ শত্রুতা করে লাগিয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!