শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবেন না তানজিম সাকিবের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবেন না তানজিম সাকিবের

  • রবিবার, ১৭ মার্চ, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা স্পোর্টস ডেস্ক:: শ্রীলঙ্কার বিপক্ষে চলিত ওয়ানডে সিরিজে তৃতীয় ম্যাচে খেলা হচ্ছে না তানজিম হাসান সাকিবের। পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। আজ সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে বোলিং করার সময় ডান পায়ের আঘাত পান বাংলাদেশের এই পেসার। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট পেয়েছেন তানজিম।

Manual3 Ad Code

তানজিম ছাড়াও দলে পেসার আছেন আরও তিনজন। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

Manual6 Ad Code

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন তানজিম হাসানের চোটে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

Manual8 Ad Code

সিরিজের প্রথম ওয়ানডেতে তানজিম তাঁর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। নিজের নবম ওভারে দ্বিতীয় বল করেই চোটে পড়েছিলেন তিনি। উঠে যান মাঠ থেকে। পরে আর বোলিং করতে না হলেও ফিল্ডিংয়ে নিয়েছিলেন দুর্দান্ত একটি ক্যাচ। দ্বিতীয় ওয়ানডেতে তানজিম বল করেছেন পুরো ১০ ওভারই, ৬৫ রানে নিয়েছেন ১ উইকেট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!