কুড়িগ্রামে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ওরিয়েন্টশন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভাগ সেরা পারফরমেন্স : বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান পুরস্কৃত বড়লেখায় পামওয়েলে ভেজাল ঘি উৎপাদন, জরিমানা গুনলেন বাজারজাতকারি ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগে ছাতকে বিক্ষোভ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ছাতকে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার হাসপাতালে চিকিৎসাধীন! বুধবার বড়লেখায় আসছেন ‘ইসলামী আন্দোলন’ এর জ্যেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম চরমোনাই জুড়ী ও বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ জাল জব্দ, জরিমানা বড়লেখায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলা : পলাতক আসামি গ্রেফতার   মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : তিন বছরের হয়রানি, হামলা ও মিথ্যা মামলার অভিযোগ বড়লেখায় এএসপি পরিচয়ে প্রতারণা : গ্রেফতার করে কারাগারে পাঠাল পুলিশ

কুড়িগ্রামে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ওরিয়েন্টশন

  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

Manual7 Ad Code
মোঃ বুলবুল ইসলাম ,কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ২ দিন ব্যাপী ওরিয়েন্টশন সভার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
 ১৮ ও ১৯ মার্চ সদর উপজেলার খলিলগঞ্জস্থ অভিনন্দন কনভেনশন সেন্টারে  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফ এর অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
 এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসফিকুল আলম হালিম, জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক রোকনুল ইসলাম, ফকির পাড়া জামে মসজিদ এর ইমাম মাওঃ মোঃ একরামুল হক, যাত্রাপুর ইউনিয়নের খতিব মোঃ শফিউল আলম, পাঁচগাছী দাখিল মাদরাসার ইমাম নাইমুল ইসলাম, নেফারদরগা বাজার জামে মসজিদ এর খতিব মাওলানা মোঃ নুরুল আমিনসহ আরো অনেকে।
এ সময় আরো বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফ্যাসিলিটেটর বাবুল চন্দ্র রায় ও সাগর ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২০ জন ইমাম অংশগ্রহণ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!