কমলগঞ্জে পাখি ও পাখি ধরার সরঞ্জাম উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

কমলগঞ্জে পাখি ও পাখি ধরার সরঞ্জাম উদ্ধার

  • শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে পাখি ও পাখি ধরার সরঞ্জাম উদ্বার করা হয়েছে। এই পাখিগুলোকে কাজে লাগিয়ে অন্য পাখিদের ধরে বাজারে বিক্রি করতেন ওই শিকারি। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের বাল্লারপার এলাকায় এই অভিযান করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

বন বিভাগের অভিযানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (সিউ)’-এর সমন্বয়ক সোহেল শ্যাম, কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সম্পাদক আহাদ মিয়া, বাঘমারা ক্যাম্পের বিট অফিসার জুলহাস পাটুয়ারী, ওয়াইল্ডলাইফ জুনিয়র স্কাউট তাজুল ইসলাম প্রমুখ।
বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (সিউ)’-এর সমন্বয়ক সোহেল শ্যাম ও কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সম্পাদক আহাদ মিয়া বলেন, ‘মানুষকে বোঝাতে হবে পাখি ও বন্যপ্রাণী আমাদের পরিবেশ রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। পাখি শিকার রোধ করতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। কোথাও কোনো বন্যপ্রাণী আটকা পড়লে বা কেউ ধরলে সঙ্গে সঙ্গে বন বিভাগ ও আমাদের সঙ্গে যোগাযোগ করুন।’ শীত মৌসুমে হাওর ও অন্যান্য জায়গায় অতিথি পাখি আসে। এ সময় প্রায়ই পাখি শিকারের কথা বেশি শোনা যায়।’
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বন বিভাগ। আমাদের যাওয়ার খবর পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যায়। পাখি ধরার সরঞ্জামসহ ৫টা তিলা ঘুঘু পাখি নিয়ে আসি। পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।’#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!