লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা সাধারণ ও নির্বাহী কমিটি গঠন সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
`দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা সাধারণ ও নির্বাহী কমিটি গঠন সম্পন্ন

  • রবিবার, ৩১ মার্চ, ২০২৪

Manual4 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: রক্ষিত এলাকা ব্যবস্থাপনা বিধিমালা-২০১৭ অনুসারে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা সাধারন ও নির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। রোববার (৩১ মার্চ) দুপুর ১২ টায় লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয় প্রাঙ্গনে উপস্থিত কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা সাধারণ কমিটির সভাপতি ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক মোঃ জামিল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও সহ- ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা ড. মোঃ জাহাঙ্গীর আলম, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক।
প্রথম অধিবেশনে বক্তব্য শেষে বিগত কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মধ্যে কোন প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে এম, মোসাদ্দেক আহমেদ মানিক পূণরায় সভাপতি নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি মো. সিদ্দেক আলী ও কোষাধ্যক্ষ জনক দেববর্মা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন এবং সহ-সভাপতি (মহিলা) আমিনা বেগম উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। এসময় দু’বছর মেয়াদে লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।
এ সময় অন্যান্য কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য মাগুরছড়া খাসিয়া পুঞ্জির প্রধান জিডিশন প্রধান সুচিয়াং, অয়ন চৌধুরী, প্রতিবেশ প্রকল্পের (উত্তর-পূর্বাঞ্চল) মাঠ পরিচালক মাজহারুল ইসলাম জাহাঙ্গীর, পিলা পত্মি, শাহান আহমেদ প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. শহিদুল ইসলাম।
সভায় র‌্যাব, বিজিবি, ট্যুরিস্ট পুলিশ, কমলগঞ্জ থানা পুলিশের প্রতিনিধি, জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা সাধারন ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সহ-ব্যবস্থাপনা দিবস উপলক্ষে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!