বড়লেখায় মাদক ব্যবসায়ির ৩ বছরের সশ্রমদণ্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় মাদক ব্যবসায়ির ৩ বছরের সশ্রমদণ্ড

  • বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার রায়ে চিহ্নিত মাদক ব্যবসায়ি সাজু আহমদকে ৩ বছরের সশ্রম কারাদ ও দশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।

সাজাপ্রাপ্ত আসামি সাজু আহমদ বড়লেখা পৌরসভার ইয়াকুবনগর এলাকার খলিল উদ্দিনের ছেলে।

Manual6 Ad Code

জানা গেছে, ২০২১ সালের ১০ অক্টোবর রাতে পৌরসভার মধ্যবাজারে মাদক বিক্রয়কালে টহল পুলিশ ৫৮০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ি সাজু আহমদকে ধাওয়া করে অবশেষে গ্রেফতার করে। পরে এসআই জাহেদ আহমদ গ্রেফতারকৃত সাজু আহমদকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় থানায় মামলা করেন।

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি রিপন আহমদ মাদক মামলার রায়ে আসামি সাজু আহমদের বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, দশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!