কমলগঞ্জে শতভূজা বাসন্তী পূজা সমাপ্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কমলগঞ্জে শতভূজা বাসন্তী পূজা সমাপ্ত

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দেবীপুর সার্বজনীন দেবালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে ১৮তম বার্ষিকী ৫ দিন ব্যাপী শ্রীশ্রী শতভূজা (১০০ হাত) বাসন্তী পূজা সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পুকুরে প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Manual1 Ad Code

এ উপলক্ষে দেবালয় সংলগ্ন মাঠে এক বিরাট মেলাও অনুািষ্ঠত হয়। বিগত দেড়যুগ ধরে এই পূজা ও মেলা চলে আসছে। ৫ দিনব্যাপী অনুষ্ঠানসুচির মধ্যে ছিল দেবীর আমন্ত্রণ ও অধিবাস, পূজার্চ্চনা, কীর্ত্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতী প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি।

Manual2 Ad Code

দেবীপুর সার্ব্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) ও সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র পাল জানান, শতভূজা শ্রী শ্রী বাসন্তী পূজায় প্রতিদিন হাজারো ভক্তবৃন্দের সমাগম ঘটে। শতভূজা বাসন্তী পূজায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews