কুড়িগ্রামে লোকসংগীত ও পথ নাটক অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কুড়িগ্রামে লোকসংগীত ও পথ নাটক অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

Manual1 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামে বাল্য বিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে লোকসংগীত ও পথ নাটক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৪ ঘটিকায় সিএন্ডবি ঘাট ১নং বাঁধে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহ্যাভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ লোকসংগীত ও পথ নাটক  অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় ব্যবসায়ী শাহাজ আলী, মহিলা উদ্যোক্তা জোসনা বেগম, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জ্বল শিকদার প্রমুখ।
লোকসংগীতটি পরিচালানা করেন- কুড়িগ্রাম ললিতকলা একাডেমির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। উক্ত লোকসংগীত ও পথ নাটকে অভিভাবক ও জনপ্রতিনিধিরা বাল্য বিয়ে বন্ধে ও শিশুদের প্রতি সহিংসতা রোধে একাত্মতা প্রকাশ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews