আত্রাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আত্রাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার ১৮ এপ্রিল দিন ব্যাপী এ মেলায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান, স্টল পরিদর্শন ও পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন। উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মেলায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডা. আবু আনাছ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা আ’লীগ সহ সভাপতি আজিজুর রহমান পলাশ, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

প্রাণিসম্পদ অফিসার ডা. আবু আনাছ জানান, প্রদর্শণীতে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, খামারি- উদ্যোক্তাদের প্রতিকুলতা মোকাবেলা, বিজ্ঞান ভিত্তিক পশু লালন-পালন কৌশল, উন্নত জাতের পশু-পাখি পালনে পরামর্শ এবং নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করনের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়। সেইসাথে ৩০ টি ষ্টলের মাধ্যমে শংকর জাতের গাভী, ষাঁর, বাছুর, ছাগল, পাঠা, খাসি, ভেঁড়া, গাড়ল, কৃত্তিম প্রজনন প্রযুক্তি, হাঁস-মুরগি, দুম্বা, কবুতর এবং খাদ্য সামগ্রী ও চিকিৎসার সরঞ্জামাদি উপস্থাপন করা হয়। শেষে খামারিদের প্রদর্শন অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্বাচন করে তাদের পুরস্কার ও সাটিফিকেট প্রদান করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!