কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কাছে শনিবার (২০ এপ্রিল) ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর আনুমানিক বয়স ৪০ বছর।

Manual3 Ad Code

কুলাউড়া রেলওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি শনিবার দুপুর ১২ টার দিকে কুলাউড়া রেলস্টেশনে প্রবেশের আগে পৌর শহরের আলালপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। দেখতে নিহত ওই নারীকে মানসিক প্রতিবন্ধির মত ধারণা করা হচ্ছে।

Manual8 Ad Code

রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মিহির কান্তি জানান, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করেছে। লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রেলওয়ে থানায় অপমৃত্যু হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!